পরিবেশ দূষণ
দূষণে বিপর্যস্ত কারওয়ান বাজারবর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, জনস্বাস্থ্যের ঝুঁকি ও পরিবেশ সুরক্ষার চ্যালেঞ্জ
রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে জমে থাকা ময়লা-আবর্জনা, পচা বর্জ্যের দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় উদ্বেগ তৈরি করছে। অতীতের বিভিন্ন প্রতিবেদন ও গবেষণায় বাজারের বর্জ্য ব্যবস্থাপনা এবং আশপাশের জলাশয়ের দূষণ নিয়ে উদ্বেগ উঠে এলেও বর্তমান দূষণের মাত্রা নির্ধারণে প্রয়োজন বাজারকেন্দ্রিক বৈজ্ঞানিক সমীক্ষা।
কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপিত
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা প্রান্তজন এবং আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার দাবিতে একটি বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বোতলনোজ ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট দীর্ঘ একটি মৃত বোতলনোজ ডলফিন। আজ শনিবার সকালে সৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। উদ্ধার হওয়া সামুদ্রিক প্রাণীটির লেজে দড়ি বাঁধা থাকায় এটি কোনো জালে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়ায় স্কুলের দেয়াল ঘেঁষে অবৈধ কেমিক্যাল কারখানা, চরম স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
কুষ্টিয়া শহরের কাটাইখানার মোড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে অনুমোদনহীন অ্যালুমিনিয়াম কারখানা। এই কারখানার বিকট শব্দ এবং বিষাক্ত কেমিক্যালের দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে।
রাজশাহীতে নাবিল গ্রুপের পোল্ট্রি বর্জ্যে চরম পরিবেশ দূষণ, বিপন্ন জনজীবন
রাজশাহীর গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় নাবিল গ্রুপের মালিকানাধীন 'নাবা ফার্মের' মুরগির বিষ্ঠা ও বর্জ্য অবাধে ফেলায় মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিয়েছে। রাতের আঁধারে ফেলা এসব পোল্ট্রি বর্জ্যের কারণে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি স্থানীয় খাল-বিল, পুকুর ও ফসলি জমির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
দখল ও দূষণে অস্তিত্ব সংকটে মাগুরার ৪শ' বছরের রামসাগর খাল
মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রায় ৪০০ বছরের প্রাচীন রামসাগর খালটি অবৈধ দখল ও মারাত্মক দূষণের কারণে এখন অস্তিত্ব সংকটে পড়েছে। মোঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক খালটির প্রবাহ বন্ধ হয়ে পড়ায় স্থানীয় বিলগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও প্রভাবশালীদের দখলের কারণে ধ্বংসের মুখে পড়া এই জলাশয়টি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।